সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

তিন বোনের এক স্বামী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এক স্বামীর তিন স্ত্রী। তারা আবার সহোদর। একসঙ্গে মিলেমিশেই সংসার করেন তারা। রূপকথার গল্পে নয়, ভারতেই দেখা মিলেছে তাদের।

তিন বোনের একসঙ্গে করবা চৌথ ( সারাদিন উপবাসের পরে চাঁদকে সাক্ষী করে স্বামীকে দর্শন করা ) পালনের দৃশ্য দেখে বিস্মিত সবাই।
উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার বাসিন্দা কৃষ্ণ’র তিন স্ত্রী শোভা, রিনা ও পিঙ্কি একসঙ্গেই এই রীতি পালন করে স্বামীর দীর্ঘজীবন কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছবিটি।

তাদের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। একই অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সবাই। প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে। কাঁসিরাম কলোনিতে তাদের সংসার।

তাদের এক আত্মীয় জানান, গত ১২ বছর ধরেই সুখে-শান্তিতে সংসার করছেন তারা।

কৃষ্ণও স্ত্রীদের মধ্যে কোনো বৈষম্য রাখেন না।
ওই আত্মীয়ের কথায়, ‘ওই তিনজনই স্নাতক। তাদের সন্তানরাও একসঙ্গে আনন্দে থাকে। আমরাও ভেবেছিলাম এই বিয়ে টিকবে না। কিন্তু দেখতে দেখতে ১২ বছর তো হয়ে গেল!’

কিন্তু একসঙ্গে তিনজনকে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ? আত্মীয়স্বজনরা জানান, এই বিষয়টি কারও কাছেই খুলে বলেননি তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন বোনের এক স্বামী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০