সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মামুন ও নুরকে গ্রেপ্তারের দাবিতে ফাতেমার আল্টিমেটাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন ও সাবেক ভিপি নুরকে গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন অভিযোগকারী শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে তার অবস্থান কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তির কথাও জানান ফাতেমা আক্তার বিথী। এসময় তিনি বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামুন, নুর ও বাকি যে আসামিরা আছে তাদের যদি গ্রেপ্তার না করা হয় তবে সামনে আরো কঠোর কর্মসূচি দেবো। এ ঘটনায় এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও তদন্ত কমিটি না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ফাতেমা।

এদিকে, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী কোতয়ালি থানায় সাবেক ডাকসুর ভিপি নুরকে সহযোগী আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এ মামলায় সাইফুল ইসলাম ও নাজমুল হুদ কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মামুন ও নুরকে গ্রেপ্তারের দাবিতে ফাতেমার আল্টিমেটাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০