সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে ১১ কিশোরীর ধর্ষক নওরোজ হিরা আত্মসমর্পণ পাঠানো হয়েছে কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ৫২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালের বাকেরগঞ্জের কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নওরোজ হিরাকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এসএম মাহফুজ আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ১১ জন কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন। হিরা উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, নওরোজ হিরা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে গত চার বছর ধরে ওই ১১ কিশোরীকে হিরা ধর্ষণ করে আসছিলেন। এই ঘটনায় নির্যাতনের শিকার এক স্কুলছাত্রীর মা গত ২৮ অক্টোবর বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হিরা ও তার সহযোগী মারিয়া আক্তারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

আদালতের ওই সূত্রটি এজাহারের বরাতে আরও জানায়, প্রাইভেট পড়ানোর কথা বলে ২০১৮ সালের ২৫ অক্টোবর মারিয়া তার মেয়েকে হিরার বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ২১ জুন মারিয়া ফের তার মেয়েকে ঘরে থেকে ডেকে নিয়ে হিরার ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা পুনরায় তার মেয়েকে ধর্ষণ করে। পরে তার মেয়ে বাড়ি এসে ধর্ষণের ঘটনা জানালে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ১১ কিশোরীর ধর্ষক নওরোজ হিরা আত্মসমর্পণ পাঠানো হয়েছে কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০