সংবাদ শিরোনাম ::
বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

অপুকে নিয়ে উড়াল দিলেন নিরব! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে উড়োজাহাজে চড়ে উড়াল দিয়েছেন চিত্রনায়ক নিরব। এমনই একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নিরব। শেয়ার করা ছবিতে নিরব-অপুকে বেশ হাস্যজ্জ্বল দেখা গেছে।

জানা গেছে, সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এর চিত্রায়ণে অংশ নিতে ঢাকা থেকে চট্টগ্রাম উড়াল দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলবে এ সিনেমার চিত্রায়ণ। এ প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়ক নিরব সময় নিউজকে বলেন, ‘২২ নভেম্বর পর্যন্ত টানা শুটিং হবে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে। অপু বিশ্বাসের সঙ্গে একক নায়ক হিসেবে এটাই আমার প্রথম কাজ। সিনেমায় অনুপ চরিত্রে দেখা যাবে আমাকে। আশা করি অপু বিশ্বাসের সঙ্গে এ কাজটি দারুণভাবে শেষ করতে পারব।’
চট্টগ্রামে শুটিং প্রসঙ্গে পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘রাঙ্গুনিয়ার একটি চা বাগান থেকে শুটিং শুরু হচ্ছে। এখানেই পুরো ছবির কাজ শেষ করা হবে। ২০২১ সালে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কথাচিত্রের ব্যানারে এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। নিরব-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপুকে নিয়ে উড়াল দিলেন নিরব! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০