সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ব্রিজ আছে, নেই কোনো সংযোগ সড়ক! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ময়মনসিংহের ফুলপুরে ব্রিজ থাকলেও নেই কোনো সংযোগ সড়ক। উপজেলার ছনধরা ইউনিয়নের বাইশ কাহনিয়া খালের উপর ওই ব্রিজ। ব্রিজ নির্মাণের প্রায় দেড় বছর পার হলেও দুই পাশে নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে এ ব্রিজ পূরণ করতে পারছে না এলাকাবাসীর কাঙ্খিত স্বপ্ন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে শুভ এন্টারপ্রাইজ নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৬ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থবিশিষ্ট ওই ব্রিজটি নির্মাণ করে। এতে প্রায় ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। এতো টাকা ব্যয় করে ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এটি জনগণের কোনো কাজে আসছে না। এই রাস্তা দিয়ে ছনধরা, রামসোনা ও বাইশ কাহনিয়াসহ প্রায় ৭ গ্রামের মানুষ চলাচল করে থাকে।

রামসোনা গ্রামের ফাহিম হাসান বলেন, এটি একটি লোক দেখানো ব্রিজ। এই ব্রিজ নির্মিত হলেও এর কোনা সুফল আমরা পাচ্ছি না। অলীউল্লাহ নামে এক পথচারী বলেন, এখানে সংযোগ সড়ক নাই, ব্রিজ দিয়া লাভ কি। আমরার দুর্ভোগ তো রয়েই গেল।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকারিয়া আলম বলেন, আমি কিছুদিন আগে এ উপজেলার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। ওই ব্রিজের বিষয়টি কেবল আপনার নিকট থেকে জানলাম। বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সাথে আলাপ করে ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিজ আছে, নেই কোনো সংযোগ সড়ক! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০