সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ননদের ছেলের ধর্ষণে কন্যা সন্তানের জন্ম দিলেন আপন মামি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নোয়াখালীর বেগমগঞ্জে ননদের ছেলের ধর্ষণে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আপন মামি। সন্তানের পিতার পরিচয় না পেয়ে মঙ্গলবার সকালে এক মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে থানায় হাজির হয়েছেন তিনি।
এ ঘটনায় মামলা হওয়ায় অভিযুক্ত নাজমুল আলম সোহানকে আটক করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার নাজমুল আলম সোহান সোনাইমুড়ী উপজেলার কাইয়া গ্রামের প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে। সে মায়ের সঙ্গে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুরে বসবাস করতো।

ভুক্তভোগী নারী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর চৌমুহনী পৌরসভায় ননদের বাসায় বেড়াতে যান। ওইদিন তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে ননদের ছেলে সোহান। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। চলতি বছরের অক্টোবরে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর ওই শিশুর পিতৃত্ব দাবি করে তিনি সোহানের বাড়িতে যান। কিন্তু সোহান তার দাবি অস্বীকার করে। মঙ্গলবার সকালে বাধ্য হয়ে শিশু সন্তানকে কোলে নিয়েই থানায় হাজির হন ওই নারী।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, অভিযুক্ত নাজমুল আলম সোহান ওই নারী ননদের ছেলে। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তাকে চৌমুহনী পৌরসভার বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। সেই মামলায় সোহানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ননদের ছেলের ধর্ষণে কন্যা সন্তানের জন্ম দিলেন আপন মামি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০