সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধি; বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি (২৯) হত্যা মামলার আসামি মোহাম্মাদ সম্রাটকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪ টা ৫ মিনিটে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ তাকে শহরের জামিলনগর তালতলা রোড থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহাম্মাদ সম্রাট বগুড়া শহরের মালগ্রাম কসাইপাড়ার মোহাম্মাদ ফেরদৌসের ছেলে। এর আগে গত ৮ আগস্ট, এই হত্যাকান্ড মামলার প্রধান আসামি আব্দুস সোবহানকে (৩০) নওগাঁ জেলার রানীনগরের আবাদপুকুর থেকে গ্রেফতার করে পুলিশ।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার আসামি সম্রাট ঘটনার পর থেকেই পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গ্রেফতারের পরেই তাকে সদর থানায় হস্তান্তর ও রোববার আদালতে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের মালগ্রাম মধ্যপাড়ায় জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি ও তার ভাগিনাকে দুর্বত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় রোকনুজ্জামান রনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৭ জুলাই রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০