সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনকে কড়া বার্তা দিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফের ভারতকে পাশে নিয়ে চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেও জানিয়ে দিয়েছেন ভারতের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবসময়ই যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। দু’দিনের সফরে ভারতে রয়েছেন পম্পেও। এদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কূটনৈতিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।

ভারতীয় মিডিয়া বলছে, চীনের সঙ্গে টানাপোড়েন অব্যাহত ভারতের। এরই মধ্যে ভারতের পাশে দাঁড়ানোর মার্কিনি বার্তায় চাপ বাড়বে চীনের ওপর বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। লাদাখে যেভাবে বারবার চীন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, তাতে সীমান্ত পরিস্থিতি সুবিধার নয়। তবে তৈরি রয়েছে ভারত।

এদিন মার্কিন পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বের যে কোনও দেশের কাছ থেকে কোনও চ্যালেঞ্জের মুখে ভারত পড়লে পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। সীমান্তে কোনও আপোষ করা হবে না ও কোনও বহিরাগত শক্তির কাছে ভারত মাথা নত করবে না বলেও এদিন আশাপ্রকাশ করেছেন পম্পেও।

পম্পেও জানান, ভারত ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই তাদের এই সফর। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে বলে জানান তিনি।

এর আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের বৈঠকে জানা যায়, সামরিক ক্ষেত্রে দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছে। কৌশল গত দিক থেকে এই মুহূর্তে আমেরিকার সমর্থন ভারতের প্রয়োজন, চীনকে মোকাবিলা করার জন্য।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনকে কড়া বার্তা দিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০