র্যাব- এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৯:২১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১২০ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১৯ অক্টোবর ২০২০ তারিখ বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন কাশিপুর বাজারস্থ সুরভী ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৯ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক ২০.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ জাবেদ আকরাম ছালেহ @ শাওন(৩৯), পিতা- আঃ ওহাব সিকদার, সাং- পুরানপাড়া, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৩৫ (একশত পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭,০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























