র্যাব -৮, বরিশাল কর্তৃক ০১ (এক) জন ধর্ষণকারী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে

র্যাব -৮, বরিশাল কর্তৃক ০১ (এক) জন ধর্ষণকারী গ্রেফতার।
গত ১২ অক্টোবর ২০২০ তারিখে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ছদ্মনাম লাকি(১৮)কে প্রতিবেশী মোঃ রাজিব ফকির(১৮) জোর পূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর থেকে উক্ত ধর্ষণ মামলার ২নং আসামী মোঃ রাজিব ফকির(১৮) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, মোঃ রাজিব ফকির(১৮), পিতাঃ মোঃ হাচেন আলী, সাং- বাউশিয়া, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল গত ১১ অক্টোবর দিবা গত রাত (অর্থৎ ১২ অক্টোবর) ২০২০ তারিখ রাত আনুমানিক ১২.১৫ ঘটিকার সময় ছদ্মনাম লাকি(১৮)কে মোবাইলে ফোন দিয়ে বাড়ির বাহিরে আসতে বলে। ভিকটিম বাড়ির বাহিরে আসলে তাকে বাড়ির পাশে নাড়ার পাল সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল অদ্য ১৯ অক্টোবর ২০২০ তারিখে ভোর ০৩.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ রাজিব ফকির(১৮) ঘটনার সত্যতা স্বীকার করে।
র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























