সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দুর্নীতির মামলায় অধ্যক্ষ কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

দুর্নীতির মামলায় রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২০১৮ সালে গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ উমরুল হক অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল ও রাজশাহী দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়কে তদন্তের নির্দেশ দেন।

রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন। তদন্দ প্রতিবেদনে অধ্যক্ষ আবদুর রহমান কলেজ ব্যাংক হিসাব থেকে ৭২ লাখ ৪২ হাজার ৭৩০ টাকা আত্মসাত করেছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে, অধ্যক্ষ আবদুর রহমানের শ্যালক সেলিম হাসান অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও গোদাগাড়ী কলেজে তার আগের যোগদান বহাল রাখেন এবং তাকে সরকারি কলেজের শিক্ষক করার জন্য সেলিম হাসানের কাগজপত্র ডিজিতে পাঠান।

এছাড়াও তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দেওয়ার জন্য চেকের মাধ্যমে ৯ লাখ গ্রহণ করেন, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছে বলে মনিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের কাছে জবানবন্দী দেন। ফলে দুদকের তদন্তে আবদুর রহমানের ঘুষ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। আদালত এসব প্রতিবেদন পাওয়ার পর সোমবার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতির মামলায় অধ্যক্ষ কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০