সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মায়ের পরকীয়া জেনে যাওয়ায় ছেলেকে খুন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

মায়ের পরকীয়া জেনে যাওয়ায় স্কুলছাত্র পারভেজকে (১৫) গত শুক্রবার নির্মমভাবে হত্যা করা হয়েছে। গ্রেফতার আসামিরা হত্যার কথা স্বীকার করে পুলিশকে এতথ্য জানিয়েছেন।

হত্যার পর লাশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের নামাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে যায় খুনিরা। রবিবার সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন-পারভেজের মা মোছা. রোজিনা আক্তার (৩০), একই গ্রামের মো. গনি (৪৫), সুলতান উদ্দিন (৪০) ও রুহুল আমিন (৫৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, নিহত স্কুলছাত্র পারভেজ মিয়ার মা মোছা. রোজিনা আক্তারের সাথে প্রতিবেশী এমদাদুল হকের পরকীয়া ছিল।

বিষয়টি পারভেজ জানতে পারলে তার মা ও এমদাদুল হক তাকে হত্যা করার পরিকল্পনা করে।
সেই পরিকল্পনা অনুযায়ী আসামিদের ভাড়া করে পারভেজকে হত্যা করা হয়। পরে লাশ ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে যান তারা।

এ ঘটনায় ১২ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।

এরপর র‌্যাব তদন্ত করে মামলার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের পরকীয়া জেনে যাওয়ায় ছেলেকে খুন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০