সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

প্রেমে ফেলে শিক্ষিকাকে ধর্ষণ, বিয়ের ভয়ে উধাও শিক্ষক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ২৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: ময়মনসিংহে দীঘারকান্দা আদর্শ মডেল স্কুলের পরিচালক ও শিক্ষক আবু সাঈদ প্রেমের নামে প্রতারণা করে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছেন। আবু সাঈদ সদর উপজেলার দীঘারকান্দা পদুর বাড়ির আব্দুল কদ্দুসের ছেলে।
প্রতারণার স্বীকার ভুক্তভোগী প্রেমিকা শিক্ষক আবু সাঈদ পরিচালিত দীঘারকান্দা আদর্শ মডেল স্কুলে শিক্ষকতা করেন।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ভাটি বাড়েরার পাড় ঘাগড়া গ্রামের এক নারী শিক্ষিকার সঙ্গে আদর্শ মডেল স্কুলের পরিচালক আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিয়ের আশ্বাসে দীর্ঘ পাঁচ বছর প্রেম করার সময় আবু সাঈদ বিভিন্ন জায়গায় নিয়ে শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণ করেছেন। আবু সাঈদ ও শিক্ষিকার প্রেমের বিষয়টি বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে জানাজানি হয়।

সম্প্রতি অন্য একটি মেয়ের প্রেমের ছলে পড়ে আবু সাঈদ ওই প্রত্যাখান করেন। পরে ওই শিক্ষিকা বিয়ের দাবিতে সাঈদের বাড়িতে কয়েক দফা অবস্থান করেন। এমন অবস্থায় গত দুই মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়েছেন শিক্ষক আবু সাঈদ।

এ বিষয়ে প্রতারণার শিকার শিক্ষিকা বলেন, আবু সাঈদ পরিচালিত আদর্শ মডেল স্কুলে শিক্ষকতার সুবাদে তার সঙ্গে সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৫ বছর প্রেম চলাকালীন বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণও করেছে। কিন্তু সম্প্রতি অন্য একটি মেয়ের খপ্পরে পড়ে আমাকে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়।

এমন অবস্থায় আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করলে, সে বাড়ি ছেড়ে পালিয়েছে। গত দুই মাস যাবত আবু সাঈদের মোবাইল বন্ধ থাকায় তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না।

এ বিষয়ে শিক্ষিকার মা বলেন, আমার মেয়েকে আবু সায়িদ বিয়ে করবে কথাবার্তা সব ঠিক। গত রোজার ঈদে আমি তাদের বাড়িতে ইফতার পাঠিয়ে দাওয়াত দিয়েছি।

তারাও আমার মেয়েকে শাড়ি-কাপড় কিনে দিয়েছে। এর মধ্যেই করোনা আসলো। করোনা অজুহাতে ৫-৬ মাস দেরি করছে। এখন সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার মেয়ে যদি আত্মহত্যা করে বা কোনো কিছু হয়। আমি তাকে ছাড়ব না জানান।

এ বিষয়ে আবু সাঈদের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। বাড়ির অন্য কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও, তার ভাতিজা রাকিবুল হাসান রাকিব জানিয়েছেন আবু সাঈদ ময়মনসিংহের বাইরে আছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, এ বিষয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেমিকা বাদী হয়ে মামলা করেছেন। প্রতারক আবু সাঈদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমে ফেলে শিক্ষিকাকে ধর্ষণ, বিয়ের ভয়ে উধাও শিক্ষক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০