সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা বলগেট জব্দ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুই অভিযানে ৮ ব্যক্তিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুর ১২টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি ও বিকাল ৪টায় উপজেলা সদরের বাগড়ি ও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন। এ সময় কাটাখালি থেকে ২টি, উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন খাল থেকে ১টি ও বাজার ব্রীজ সংলগ্ন খাল থেকে ২টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার কদম আলীর পুত্র আব্দুল মন্নান (৫০), পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার মোঃ বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মোঃ ঈসা মোল্লার পুত্র মোঃ রমজান মোল্লা (২০), নেছারাবাদের জগন্নাথকাঠী এলাকার মৃত আবুবকর এর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০), ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মোঃ মনিরউজ্জামান ফরাজী (৫০). বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামের মোঃ সিদ্দিক হোসেন এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২০), ঝালকাঠির সদরের কিফায়েত নগর এর মৃত আনিস খান এর পুত্র মোঃ সেলিম খান (৩৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট নিলাম কমিটি নিয়োগ করে তাদের মাধ্যমে প্রকাশ্য নিলাম দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা বলগেট জব্দ।

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০