সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিয়ে মঙ্গল গ্রহ মিশনে চীন! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিয়ে মহাকাশে নিজেদের আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে মঙ্গল গ্রহের উদ্দেশে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। আজ বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলের হাইনান দ্বীপ থেকে তিয়ানওয়েন-১ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চীনের মহাকাশযানটিতে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার ও রোভার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চীনা মহাকাশযানটি প্রথমে মঙ্গলের কক্ষপথে ঘুরবে।

তারপর সেখান থেকে একটি রোভার যান অবতরণ করবে লাল গ্রহে। রোভারটি মঙ্গলের মাটির প্রকৃতি, গ্রহের ভৌগোলিক গঠন, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং পানির উৎস সন্ধান করবে।
চীন ও যুক্তরাষ্ট্র দুটি দেশই যখন পৃথিবী ও মঙ্গল পরস্পরের কাছে আসবে, সে সময়কার সুবিধা নিতে চায়। চলতি মাসের ৩০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রও প্রিজারভেন্স নামক মঙ্গলযান উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে।

সব কিছু ঠিকঠাক থাকলে প্রিজারভেন্সের মাধ্যমে মঙ্গলের বুকে সপ্তম মহাকাশযান অবতরণের সফলতা অর্জন করবে নাসা। আর একই সঙ্গে আসবে চতুর্থতম রোভার যান অবতরণের সাফল্য। দুই দেশের উৎক্ষেপিত মহাকাশযানই ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এর আগে সর্বপ্রথম ২০১২ সালে মঙ্গলের বুকে নেমেছিল নাসার তৈরি রোভার ‘কিউরিওসিটি’। রোভার যানটি এখনও সচল আছে এবং নিয়মিত পৃথিবীতে নাসার বিজ্ঞানীদের কাছে মঙ্গলের তথ্যাবলী পাঠাচ্ছে।

সেই তুলনায় মঙ্গলে চীনের প্রথম অভিযান হতে চলেছে তিয়ানওয়েন-১। সূত্র : এপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিয়ে মঙ্গল গ্রহ মিশনে চীন! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০