সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বঙ্গবন্ধুর সিনেমায় জুটি হচ্ছেন সাবেক দুই মন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিটিভিতে ১৯৯৪ সালে প্রচার হয় ‘হিমু’ শিরোনামের নাটক। সেখানে রুপা চরিত্রে অভিনয় করেন তারানা হালিম। তার বিপরীতে হুমায়ূন আহমেদের সৃষ্ট জনপ্রিয় হিমু চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। সে নাটক দারুণ দর্শকপ্রিয়তা পায়।

এছাড়া অনেক নাটকে জুটি বেঁধে কাজ করেছেন সাবেক দুই মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তারানা হালিম। তবে দুজনকে কখনো একসঙ্গে সিনেমায় দেখা যায়নি।

এবার সেই অপূর্ণতা ঘুচতে চলছে। প্রথমবারের মতো কোনো সিনেমায় জুটি বেঁধে হাজির হচ্ছেন অভিনয়ের জনপ্রিয় এ দুই তারকা। সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের `টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করবেন নূর-তারানা।

বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা গুলজার। তিনি বলেন, `প্রথম থেকেই এ দুটি চরিত্রে আমার সেরা পছন্দ প্রিয় এই দুই অভিনয়শিল্পী। তাদের নাম প্রস্তাব করেই সরকারি অনুদানের আবেদন করেছিলাম। আমি তাদের সঙ্গে কথাও বলেছি। তারাও আগ্রহ প্রকাশ করেছেন।

শিগগিরই তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবো। আলাপ চূড়ান্ত করবো। টেলিভিশনের পর্দায় একসময় খুব জনপ্রিয় এবং সফল জুটি ছিলেন আসাদুজ্জামান নূর ও তারানা হালিম। আশা করছি তাদের নিয়ে আমার সিনেমার যাত্রাও সফল হবে।`

গুলজার বলেন, সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের পর এ ছবি নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামব। এর আগে শেষ করবেন চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ। সেই সঙ্গে শিল্পী বাছাইও চূড়ান্ত করবেন।

এ ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে দেখা যাবে নতুন কোনো মুখ। এখানে নাট্যজন মামুনুর রশীদকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। ধারণা করা হচ্ছে তাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ও বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে দেখা যাবে।

বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত হবে টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা চলচ্চিত্রটি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ ছবির জন্য চলতি অর্থবছর সর্বোচ্চ ৭০ লাখ টাকা অনুদান পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর সিনেমায় জুটি হচ্ছেন সাবেক দুই মন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০