সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নীলফামারীতে নদীতে পড়ে নিখোঁজ দুই শিশু এখনো উদ্ধার হয়নি! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমারের নদীতে পড়ে নিখোঁজ দুই শিশু দুইদিনেও উদ্ধার হয়নি। শনিবার(৪ জুলাই)রাত ১০টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরী দল শিশু দুইটিকে উদ্ধার করতে না পেরে গতকাল শুক্রবার(৩ জুলাই) সন্ধ্যায় ফিরে গেছে। তবে শিশু দুটির পরিবার সহ এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ শিশু দুইজন হলো উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন (৬) ও একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বিএসসি পাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে মনি আক্তার (৫)। ওই দুই শিশু খালাতো ভাই-বোন।স্থানীয়রা জানায়, গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের আত্মীয়র বাড়ি হতে জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ বিএসসি পাড়া গ্রামের ময়নুল ইসলাম স্ত্রী, তিন নাতি-নাতনীসহ ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় আমবাড়ি হাটের অদুরে পাঙ্গা নদী পারাপারের ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজের পাটাতনে ফাকে ইজিবাইকের চাকা ঢুকে উল্টে গেলে ময়নুলের স্ত্রী রওশন আরা (৫৫), তার তিন নাতি-নাতনি লিপু (১০), মনি ও মনোয়ার নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক রওশন আরা ও লিপুকে উদ্ধার করলেও অপর দুই শিশু মনি ও মনোয়ার নদীতে নিখোঁজ হয়।
গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, স্থানীয় লোকজন ও ডোমার দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় রংপুরের একটি ডুবুরী দল শিশু দুটিকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
ডোমার দমকল বাহিনীর দলনেতা ফরহাদ হোসেন বলেন, আমরা রংপুর থেকে দমকলবাহিনীর ডুবুরী দল এনে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি। নদীতে প্রচন্ড স্রোতের কারনে ডুবুরী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি।
ডোমার থানার ওসি মোস্তফিজার রহমান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বাহিনীর লোকজন এলাকায় রয়েছে।শনিবার রাত ১০টা পর্যন্ত শিশু দুইটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে নদীতে পড়ে নিখোঁজ দুই শিশু এখনো উদ্ধার হয়নি! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০