সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে যৌনপল্লীতে বিক্রি মূল হোতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চাকরি দেওয়ার নামে রাজশাহী থেকে এক তরুণীকে নিয়ে গিয়ে যৌনপল্লীতে বিক্রি করেছিলেন মো. আলিফ। এরপর পুলিশ তাকে গ্রেফতার করেছে। আলিফ রাজশাহী মহানগরীর গুড়িপাড়া গুলজারবাগ এলাকার তকবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে আলিফকে গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানা পুলিশ এ অভিযান চালায়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ বলেছেন, চাকরি দেওয়ার নামে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে রাজবাড়ির দৌলদিয়া যৌনপল্লীতে বিক্রি করা হয়েছিল ওই তরুণীকে। তাকে ২৫ হাজার টাকার বিনিময়ে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছিল বলেও আলিফ জানিয়েছে।
ইফতেখায়ের আলম বলেন, গত ৯ জুন গোদাগাড়ীর ওই অসহায় তরুণীকে ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভনে বাড়ি থেকে নিয়ে যান আলিফ। এরপর তাকেও দৌলদিয়া যৌনপল্লীতে বিক্রি করা হয়। পরে সোমবার ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর ওই তরুণী নিজের পরিবারে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোদাগাড়ী থানায় জানানো হয়। পরে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহর নির্দেশনায় গোদাগাড়ী থানা পুলিশের একটি দল আলিফকে গ্রেফতারে অভিযান শুরু করে। রাতে তাকে গ্রেফতারও করা হয়।
ইফতেখায়ের আলম জানান, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মানবপাচার আইনে আলিফের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। আলিফ জানিয়েছেন তিনি মানবপাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। এ চক্রের আরও তিনজনের নাম জানিয়েছেন তিনি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে যৌনপল্লীতে বিক্রি মূল হোতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০