সংবাদ শিরোনাম ::
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

যাদের রক্তের গ্রুপ ‘এ’ করোনা তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে প্রাণহানি ও সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। ফলে দ্রুত প্রতিষেধক আবিষ্কারে রোগটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা চলছে। সম্প্রতি তেমনি এক গবেষণায় চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এক খবরে জানানো হয়েছে, নতুন গবেষণায় জিনগত বৈচিত্র্যের কারণে করোনা আক্রান্তদের মধ্যে আলাদা আলাদা প্রভাব দেখা গেছে। বিশেষ করে যাদের রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ’ বা ‘এ’ নেগেটিভ করোনার সংক্রমণে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি।
গবেষকরা বলছেন, ‘এ’ গ্রুপের রক্তের কেউ করোনায় অসুস্থ হলে তার ভ্যান্টিলেটর লাগার সম্ভাবনা অন্যদের থেকে ৫০ শতাংশ বেশি। অর্থাৎ এ ধরনের রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন। যদিও এতদিন ধারণা করা হতো, করোনায় আক্রান্ত হলে রোগীর অবস্থা গুরুতর হবে কিনা তা নির্ভর করে বয়স ও শারীরিক অবস্থার ওপর।
এ গবেষণায় বিজ্ঞানীরা ১৬১০ জন কোভিড রোগীর থেকে রক্ত সংগ্রহ করেন। তাদের সবারই অক্সিজেন সাপ্লাই বা ভ্যান্টিলেটর লেগেছিল। এর পর তাদের সবার ডিএনএর তথ্য বের করে আনা হয় সেখান থেকে। এর সঙ্গে সুস্থ ২২০৫ জনের ডিএনএর পার্থক্য নির্র্ণয় করেন তারা। এর আগে চীনা বিজ্ঞানীরাও জানিয়েছিলেন যে, রক্তের গ্রুপ ‘এ’ হলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা প্রচুর।
গবেষণায় বিশেষ এই তথ্য বিজ্ঞানীদের আশাবাদী করে তুলছে। তারা বলছেন, ডিএনএ গবেষণা করে অচিরেই হয়তো ঝুঁকিপর্ণ ব্যক্তিদের আলাদা করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাদের রক্তের গ্রুপ ‘এ’ করোনা তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেশি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০