তালতলীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় মামলা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

জলিলুর রহমান স্টাফ
বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা মামলা হয়েছে। গতকাল ৩০ এপ্রিল রাতে পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার হাতেম আলী খলিফার মেয়ে এক সন্তানের জননী তার শশুর বাড়ি এলাকা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার আসার সময় পাথরঘাটা খেয়া পাড় হয়ে তালতলীর শুভসন্ধ্যা ঘাটে ওঠেন। ওখান থেকে নিশানবাড়িয়া খেয়াঘাট যাওয়ার জন্য স্থানীয় জহিরুলের মটরসাইকেলে ওঠেন। জহিরুল বিভিন্ন অজুহাত দেখিয়ে মটরসাইকেলে ঐ গৃহবধূ নারীকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরবর্তীতে জহিরুল তার চার বখাটে সহযোগী (এমাদুল, নজরুল, সোহাগ, সাইদুল) কে মোবাইল ফোনে কল দিয়ে উক্ত স্থানে নিয়ে আসে। ঔ গৃহবধূকে ৫ বখাটে ধর্ষণ চেষ্টা করেন একপর্যায়ে ব্যর্থ হয়। তার ব্যাগ থেকে ১ হাজার টাকা রেখে ছেড়ে দেয়। পরে অন্য মটর সাইকেল যোগে নিশানবাড়িয়া খেয়াঘাট পৌছে দেন। এ ঘটনায় ঔ গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামী করে তালতলী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ দিতে ভুক্তভোগী নিজেই থানায় এসেছেন। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


























