সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় মোবাইল কোর্টে কারাদন্ড প্রাপ্ত সেই আওয়ামী লীগ নেতার জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দূর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের কাবিখার ২৫৬ বস্তা চাল সহ আটক হয়ে
মোবাইল কোর্টে ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীহের সহ-সভাপতি
একে এম ইউসুফ আলী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকালে বরিশাল এডিএম
কোর্টে তার পক্ষে আপিল করা হলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ
৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত ১৭ এপ্রিল শুক্রবার
বেলা ১১টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ডের উত্তরপাড় বাজারে একেএম ইউসুফ
আলীর আড়ৎ থেকে ২৫৬ বস্তা কাবিখার চাল উদ্ধার করে মোবাইল কোর্টে উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ তাকে
৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের
ধারালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সাড়ে ৭ মে.টন
কাবিখার চাল বরাদ্দ দেওয়া হলে প্রকল্প সভাপতি কুদ্দুস হাওলাদার
সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন। তার কাছ থেকে চাল ব্যবসায়ী
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলী ওই চাল ক্রয় করে ফেঁসে
যান। আইনী দৃষ্টিতে অপরাধ হলেও বানারীপাড়া সহ দেশব্যাপি টিআর ও কাবিখার
চাল প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। সেই কাবিখার চাল ক্রয়ের অপরাধে
দৃষ্টিশক্তি হারানো আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা একে এম ইউসুফ আলীকে
মোবাইল কোর্টে সাজা দেওয়ায় বানারীপাড়ার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের
মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এদিকে ক্রেতার বিরুদ্ধে
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও বিক্রেতা সিপিসি কুদ্দুস হাওলাদারের
বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ
প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন
তদন্তপূর্বক সিপিসি সহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মোবাইল কোর্টে কারাদন্ড প্রাপ্ত সেই আওয়ামী লীগ নেতার জামিন

আপডেট সময় : ০২:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০