সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তাকে তাৎক্ষণিক বিচার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস সংকটের মধ্যে ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তাকে ক্ষমা করব না। যদি প্রয়োজন হয় সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদের শাস্তি দেয়া হবে। বিচার পরে দেখব।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এই সময়ে মানুষকে সাহায্য দেয়ার জন্য আমরা যেই খাদ্যদ্রব্য দিচ্ছি সেখান থেকে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে এটি কোনোদিন ক্ষমার যোগ্য না এবং আমরা ক্ষমা করব না।

প্রধানমন্ত্রী বলেন, যাদের আমরা দায়িত্ব দিয়েছি তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে এই সামান্য দুই-একটা ঘটনা আমাদের অত্যন্ত কষ্ট দেয়। এটা খুবই একটা ঘৃণ্য কাজ। এই ধরনের দুর্নীতি কোনো দিন বরদাস্ত করব না।

তিনি বলেন, চুরি করলে কেউ ছাড় পাবে না। আমি অত্যন্ত দুঃখিত যে এই ধরনের কয়েকটা খবর বেরিয়েছে। যারা ঘটিয়েছেন বা দুর্দশাগ্রস্ত মানুষকে দেয়ার জন্য যে খাদ্যশস্য দেয়া হয়েছে, যে চাল দেয়া হয়েছে সেখান থেকে যারা দুর্নীতি করার চেষ্টা করেছেন এবং কিছু ধরা পড়েছেন। আশা করি কেউ যদি এমন করেন সবাই ধরা পড়বেন। তাদের কিন্তু কোনো ক্ষমা নেই।

এ সময় এই সংকট মোকাবেলায় সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে অর্থনৈতিক সংকটে পড়া সবাইকে সহযোগিতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তাকে তাৎক্ষণিক বিচার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০