সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

করোনাভাইরাসের রোগী যত শনাক্ত হচ্ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশে করোনাভাইরাসের রোগী যত শনাক্ত হচ্ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

করোনার চেয়েও শক্তিশালী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, করোনার চেয়েও তারা নাকি বেশি শক্তিশালী। সেটিই প্রমাণিত হলো— করোনা রোগী যত শনাক্ত হচ্ছে বা ধরা পড়ছে, তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে।

চাল চু্রির সমালোচনা করে রিজভী আরও বলেন, করোনায় মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। মিডিয়ায় প্রতিদিন যে পরিমাণ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি ধরা পড়ছে। যেখানে কে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই, যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত, সেখানে কী করে আওয়ামী লীগের লোকজন ত্রাণের মালামাল চুরি করে খায় ? এদের লোভ-লালসা, লজ্জা-শরম, বিবেকবোধ সবকিছু অন্ধ করে দিয়েছে।

আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা চালু চুরির সঙ্গে জড়িত দাবি করে রিজভী বলেন, চাল চুরির ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরাই বেশি জড়িত। সারাদেশে গত ৯ দিনে অন্তত ২ হাজার ২৬৪ বস্তা সরকারি ত্রাণের চাল চুরির খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জে এক শিশুর আত্মহত্যা প্রসঙ্গে তিনি বলেন, সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনায় সবাই নির্বাক হয়ে গেছে। সেখানে আফরোজা নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

দেশের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, সরকারি হিসাবে দেশের খাদ্য গুদামগুলোতে ১৭দশমিক ৫১ লাখ টন চাল মজুত আছে। এই পরিমাণ চাল দিয়ে ৩/৪ কোটি মানুষকে ছয় মাস অনায়াসে খাওয়ানো সম্ভব। অথচ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসের রোগী যত শনাক্ত হচ্ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০