সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মৌসুমের প্রথম কালবৈশাখী ছোবলে আটজনের মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১০৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মৌসুমের প্রথম কালবৈশাখী ছোবলে রোববার ঢাকায় গাছচাপা, ইটের আঘাত, দেয়ালচাপা এবং নৌকাডুবিতে দুই নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

ঝড়ের কবলে পড়ে আহত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত ১৮ জন। ঢাকা ছাড়াও বৃহত্তর সিলেটসহ দেশের কয়েকটি এলাকায়ও চলে কালবৈশাখীর তাণ্ডব।

মৌলভীবাজারে বজ্রপাতে মারা গেছে ২ শিশু। কালবৈশাখীর এমন তাণ্ডবের কারণে দেশের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগ (বিএমডি) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। কয়েক মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে বিলবোর্ড ও ওভারহেড বোর্ড ভেঙে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

বিভিন্ন স্থানে বিদ্যুৎ চলে যায়। ঝড়ের আগে দমকা হাওয়ার সঙ্গে বজ্র ও প্রচণ্ড ধূলিঝড় বয়ে যায়। এরপরই শুরু হয় আসল কালবৈশাখী। তখন বাতাসের গতি ছিল ৭৪ কিলোমিটার। পরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়।

মাত্র ২০ মিনিটে আবহাওয়া বিভাগ ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে। রাজধানীর কিছু কিছু এলাকায় বজ্র বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা পড়ে। ঝড় স্বল্পস্থায়ী হলেও এর দু’ঘণ্টা পরও রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

ঝড়ের সময় পুরানা পল্টন মোড়ে মল্লিক কমপ্লেক্সের ওপর থেকে ইট ও ফুলের টব মো. হানিফ (৫০) নামে এক পথচারীর মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পথচারীরা ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হানিফের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের উলানিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল লতিফ। তিনি ঢাকায় পরিবারসহ দক্ষিণ মুগদায় বসবাস করতেন। মল্লিক কমপ্লেক্সের কোন তলা থেকে ইট ও ফুলের টব পড়েছে তার অনুসন্ধান চলছে।

শেরে বাংলা নগরে ঝড়ের সময়ে গাছে চাপা পড়ে নিহত হয়েছেন মিলি ডি কস্তা (৬০)। তার বাসা মণিপুরীপাড়ায়। তিনি সংসদ ভবন এলাকায় হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম।

মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় নির্মাণাধীন একটি দেয়াল থেকে ইট পড়ে নিহত হন এক গাড়িচালক। তার নাম দুলাল মিয়া (৪০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক।

তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মিরপুর মডেল থানার এসআই আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কদমতলীর পলাশপুরে দেয়ালচাপা পড়ে মো. হাসান (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কদমতলী থানার ওসি জামালউদ্দীন মীর। তিনি জানান, পলাশপুর ৫ নম্বর সড়কে একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়ালচাপা পড়ে তিনি মারা যান।

ঝড়ের মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার পাঁচ বছরের ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রুমি আক্তার, তার পাঁচ বছর বয়সী ছেলে আরিফ হোসেন, তুহিন এবং সাব্বির হোসেন।

গুলশান-২-এর ১১৩ নম্বর রোডে প্রকৌশলী সালাউদ্দিনের গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে চৌচির হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। একই এলাকায় একটি সিএনজির ওপরও গাছ ভেঙে পড়ে বলে জানা গেছে।

ঝড়ের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, লালবাগ, বংশাল, আজিমপুর, শুক্রাবাদ, পান্থপথ, ধানমণ্ডি, কলাবাগান, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। রাত ৯টায় এ রিপোর্ট লেখাকালে অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন ছিল।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে কোনো কোনো এলাকার গ্রিড বিপর্যয় হয়েছে। তবে এক-দেড় ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সন্ধ্যায় যুগান্তরকে জানান, রোববারের এই কালবৈশাখী ঢাকায় এবারের মৌসুমের প্রথম আঘাত। এর আগে অবশ্য সিলেটে ঝড় হয়েছে। তিনি আরও বলেন, এদিন খুলনার কিছু এলাকা বাদে প্রায় সারা দেশেই কালবৈশাখী আঘাত হেনেছে।

এদিকে দিনের বিভিন্ন সময়ে ঢাকার বাইরে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে কালবৈশাখী ও বজ্রপাত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের নাম সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)।

আবহাওয়াবিদরা জানান, সাধারণত ফেব্রুয়ারির শেষ থেকেই কালবৈশাখীর আনাগোনা চলে। তবে এবার এটা বিলম্বিত হয়ে মার্চের শেষদিন কালবৈশাখীর অভিষেক ঘটল। বাংলাদেশে এপ্রিল-মে এই দু’মাস কালবৈশাখীর মৌসুম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌসুমের প্রথম কালবৈশাখী ছোবলে আটজনের মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০