সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বরিশালসহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বরিশালসহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কালবৈশাখী ঝড়টি টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে আগামীকাল শনিবার (২১ মার্চ) সকাল ৯ টার আগ পর্যন্ত যে কোনো সময় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ ও পাবনায় কালবৈশাখী ঝড় হতে পারে।

ঝড়টি এরই মধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করে দিয়েছে এবং বাকি অন্য জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানান তিনি।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালসহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি

আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০