সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্বামীকে বেধড়ক মারধর কড়ায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজকের ক্রাইম নিউজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চাঁদপুরে স্বামীকে নির্যাতন, ১০ লাখ টাকা দাবি করে বেধড়ক মারধর, বাড়ি করে দেয়ার দাবি, অন্য ছেলেকে বিয়ে করে তা গোপন রেখে পুনরায় আবার নতুন করে আড়াই লাখ টাকা কাবিন করায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে আদালত-৩ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, জেলার শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ার বানিয়াঁচো এলাকার মৃত খন্দকার আবু তাহেরের ছেলে খন্দকার মো. মনির হোসেন (জয়নাল আবেদীন) এবং কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের মো. ইমাম হোসেন ও শাহানারা বেগমের মেয়ে মিসেস মিনোয়ারা বেগমের ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিনোয়ারা বেগম স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন।

এর মধ্যে ২০১৭ সালে মিনোয়ারা বেগম পিত্রালয়ে গিয়ে গোপনে অন্য ছেলেকে বিয়ে করে সংসার করেন। কিছুদিন পরে আবার বিয়ের কথা গোপন করে মনিরের সংসারে আসে এবং আড়াই লাখ টাকা কাবিন করে। এসব ঘটনা চলমান অবস্থায় মিনোয়ারা বেগম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন এবং তাকে বরুড়া উপজেলায় একটি বাড়ি করে দেয়ার জন্য চাপ দেন।

উভয়ের মধ্যে এ নিয়ে বিবাদ হয় এবং মিনোয়ারা বেগম তার স্বামীকে বেধড়ক মারধর আহত করে। এসব ঘটনায় প্রতিবাদ জানিয়ে কোন প্রতিকার না পেয়ে মনির হোসেন ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মিনোয়ারা বেগমকে বিবাদী করে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. মহসীন মিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য শাহরাস্তি থানাকে নির্দেশ দেন।

এছাড়াও বিবাদী মিনোয়ারা বেগমের বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবার বিয়ে- ইত্যাদির কাগজপত্র পর্যালোচনা করা হয়। এসব পর্যালোচনা শেষে আজ সোমবার আসামি মিনোয়ারা বেগম আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. হান্নান কাজী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে বেধড়ক মারধর কড়ায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজকের ক্রাইম নিউজ।

আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০