তেঁতুলিয়ায় নিখোজের ৬ দিন পর বাংলাবান্ধা সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
- আপডেট সময় : ০২:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০ ১১৬ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তেঁতুলিয়ায় নিখোজের ৬ দিন পর বাংলাবান্ধা সীমান্তের মহানন্দা নদী থেকে মোস্তফা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের আমঘাটা সীমান্তের মেইন পিলার ৭৩১ এর ১১ জ বরাবর মহানন্দা নদী থেকে মোস্তফা (২৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সে শালবাহান ইউনিয়নের শালবাহান গ্রামের নফিজলের প্রথম পুত্র।
মহানন্দা নদীতে পাথর উত্তোলনকারী শ্রমিকরা পানিতে একটি লাশ ভাসতে দেখে বাংলাবান্ধা বিওপিতে সংবাদ দেয়। বাংলাবান্ধা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদ তাৎক্ষনিক তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজক লাশ দেখতে সীমান্তে নদীর পাড়ে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিহত মোস্তফার ভাই চাচাসহ পরিবারের লোকজন। নিহতের ছোট ভাই অলিয়ার রহমান ও চাচা আমীরুল ইসলাম লাশটিকে সনাক্ত করে। পরে পুলিশ সুরত হাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করে। তবে ঘটনাটি রহস্য জনক বলে দাবী করছে এলাকাবাসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ড করা হয়নি।
নিহতের ছোট ভাই অলিয়ার রহমান জানান, আমার ভাই গত ২৪ ফেব্রæয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় তাই গত শুক্রবার (২৯ ফেব্রæয়ারি) তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারন ডাইরি করি। নিখোজের ৫ দিন পর বড় ভাই মোস্তফার লাশ মহানন্দা নদীতে পাওয়া যায়। তবে কে বা কাহারা এ হত্যাকান্ডটি করেছে এই মুহুর্তে আমার কিছুই বলতে পারছিনা।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, লাশটি উদ্ধারের পর ইউডি মামলা রেকর্ড করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। যেহেতু লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি তাই ময়না তদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #
তেঁতুলিয়া ১ম জাতীয় বীমা দিবস পালিত
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “বীমা দিবসে শপথ করি-উন্নত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলা প্রশাসনে আয়োজনে তেঁতুলিয়ায় ১ম জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
আজ সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারীরা অংশ নেয় র্যলী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কাজী মাহমুদুর রহমান ডাবলু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, লোকবীমা ডিভিশন মেঘনা লাইফ ইন্সুরেন্স কো. লি. এর তেঁতুলিয়া শাখার কো-অর্ডিনেটর ও ইনচার্জ সেকেন্দার আলী, ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কো. লি. এর জোনাল ইনিচার্জ নুর আহম্মেদ ভুইয়া, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কো. লি. এর জেলা সমন্বয়কারী তসিরুল ইসলাম ও ফারইস্ট লাইফ ইনসুরেন্স কো. লি. এর তেঁতুলিয়া শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসাইন প্রমূখ।


























