সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঠাকুরগাঁওয়ে হিন্দু ছাত্রীকে অপহরন, জোরপূর্বক ধর্মান্তরিত করার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার
হরিপুরে কলেজ পড়ুয়া এক হিন্দু ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

ওই ছাত্রীর ভাই এ ঘটনায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা) বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামী করে হরিপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।

এখনো আসামী ধরা না পড়লেও খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরমপুর গ্রামের সোনাই চন্দ্র সিংহের এইচএসসি পড়ুয়া মেয়ে অনিতা রাণী (১৭) একই উপজেলার যুবক খামার (স্কুলপাড়া) গ্রামের মৃত- বেলাল হোসেনের ছেলে জিয়াউর রহমান (২৩) এর কাছে প্রাইভেট পড়তো। এ সুবাদে ১৭ ফেব্রুয়ারী সকালে অনিতা রাণী কলেজ যাওয়ার পথে পূর্ব পরিচিত হওয়ায় জিয়াউর রহমান তার পথরোধ করে ফুসলিয়ে অজ্ঞাতনামা ৪/৫জনকে সাথে নিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে বিকেল চারটা পেরিয়ে গেলেও অনিতা রাণী বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে।

পরে মামলার সাক্ষী ও এলাকাবাসি লাল বিহারী, বিমল, দিলিপ এদের মাধ্যমে অপহরণের বিষয়টি নিশ্চিত হয় অনিতার পরিবার।

পরবর্তীতে অপহরণকারি জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে মেয়েকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার হুমকিসহ মামলা-মোকদ্দমা করলে অনিতাকে মেরে তার লাশ গুম করার হুমকি দেয়।

মামলার বাদী সত্যেন্দ্র নাথ রায় বলেন, “আমরা খুবই গরীব মানুষ। কৃষিকাজ করে কোন রকম সংসার চালাই। জিয়াউর আমার সহজ-সরল বোনটির এতোবড় ক্ষতি করবে তা কখনো কল্পনাও করিনি। আমি আমার বোনকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই এবং এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে হিন্দু ছাত্রীকে অপহরন, জোরপূর্বক ধর্মান্তরিত করার হুমকি

আপডেট সময় : ০৫:৫৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০