সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ‘ধর্ষণ’, মাথা ন্যাড়া করে পুড়িয়ে হত্যার চেষ্টা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: এক গৃহবধূকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ধর্ষণের পর মাথার চুল ন্যাড়া করে দিয়ে শরীরে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন স্বামী। এ ঘটনার পর পরিবহন শ্রমিক স্বামী রফিকুল ইসলাম পালিয়ে গেছে।

আজ শনিবার দুপুরে বগুড়া শহরের চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নির্যাতিতা গৃহবধূ ও তার স্বজনরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার পরিবহন শ্রমিক রফিকুল ইসলাম দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। তিনি গত দুই সপ্তাহ আগে স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে শহরের চকলোকমান এলকায় নুরুল ইসলামের বাসা ভাড়া নেন।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তার স্বামী বিভিন্ন সময় বাসায় অপরিচিত পুরুষ নিয়ে এসে তাকে দেহব্যবসা করতে বলত। এতে তিনি রাজি না হলে তাকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেয় রফিকুল। বিষয়টি তার বাবা-মা ও শ্বশুর-শ্বাশুড়িকেও জানিয়েছেন। কিন্তু তার স্বামী নিয়মিতভাবে তাকে দেহ ব্যবসার জন্য চাপ দিচ্ছিলেন।

ওই গৃহবধূ আরও জানান, স্বামীর ভয়ে তিনি আজ সকাল থেকে বাসায় তালা দিয়ে বসেছিলেন। বেলা ১২টার দিকে তার স্বামী দু’জন অপরিচিত পুরুষ নিয়ে বাসায় যায়। স্বামীর মনোভাব বুঝে তিনি দরজা খুলে দেননি। এতে ক্ষুদ্ধ হয়ে তারা বাড়ির দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর রফিকুল তার স্ত্রীর হাত মুখ-বেঁধে রাখে এবং সঙ্গে আসা দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। এরপর রফিকুল তার স্ত্রীর মাথার ডান পাশের কিছু অংশ ন্যাড়া করে দেয়। পরে একটি বোতলে থাকা দাহ্য পদার্থ তার শরীরে ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। স্বামীর দেওয়া আগুনে তার পেট থেকে নিম্নাংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়।

শজিমেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ সাংবাদিকদের জানান, ওই নারীর চিকিৎসা তদারকি করা হচ্ছে। ওসিসি থেকে তাকে সকল ধরনের সহায়তাই দেওয়া হবে। সেই সঙ্গে পুলিশকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ঘটনা জানার পর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রফিকুলকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনকারি ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে আগুনে পোড়াকাপড় ও কাটা চুল সংগ্রহ করা হয়েছে। রফিকুলকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ‘ধর্ষণ’, মাথা ন্যাড়া করে পুড়িয়ে হত্যার চেষ্টা।

আপডেট সময় : ০৫:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০