সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশাল-বানারীপাড়া সড়কে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে,জনভোগান্তি চরমে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ২৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি\
বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি (নেছারবাদ) সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পাড় হতে গিয়ে ব্রীজটি ভেঙ্গে পড়ে।এসময় ট্রাকটিসহ ব্রিজের অংশ ভেঙ্গে খালের মাঝে পড়ে যায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে চালক ও হেলপার সামান্য আহত হয়। জানা গেছে দূর্ঘটনার শিকার ট্রাকটি পাথরবোঝাই করে বরিশালের দিক থেকে স্বরূপকাঠির দিকে যাচ্ছিলো।ট্রাকটি মাঝামাঝি স্থানে এসে পৌছালে ব্রিজটি বাকা হয়ে ভেঙ্গে যায় এবং ট্রাকটি ব্রিজসহ খালের মাঝ বরাবর পড়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তবে ভাঙ্গা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে।স্থানীয়রা জানান, বরিশাল সদরের সাথে বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠিসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগ স্থাপনের একমাত্র মাধ্যম মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটি। মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর অতিগুরুত্বপূর্ণ এই সড়কের একটি পাকা ব্রিজ ছিলো। যা সংস্কারের জন্য ভেঙ্গে নতুন করে করার উদ্যোগ নেয়া হয়েছিলো প্রায় এক যুগ পূর্বে । সেজন্য পাশে অস্থায়ীভাবে বেইলী ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ বছরেও মূল ব্রিজ নির্মাণ না করায় ওই বেইলী ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে যান চলাচল করতো। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর বরিশালের সাথে স্বরূপকাঠি ও বানারীপাড়ার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজের দু’পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথরবোঝাই করে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। এদিকে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান জানান আপাতত বেইলী ব্রিজটি সংস্কার করে দেওয়া হবে এবং শিগগিরই আধুনিক পাকা ব্রিজ নির্মাণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল-বানারীপাড়া সড়কে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে,জনভোগান্তি চরমে

আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০