জননী কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার দুজন কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ৩৪১ বার পড়া হয়েছে

৩০/০১/২০২০ তারিখ বৃহস্পতিবার রাত ৮.৩.০০ টায় পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আবদুল হালিম-এর নেতৃত্বে এবং র্যাব-৮, বরিশাল-এর সহযোগিতায় বরিশালস্থ জননী কুরিয়ার সার্ভিসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য পরিবহন ও মজুত করার অপরাধে বরিশাল জননী পরিবহনের ম্যানেজার মো: লোকমান হোসেনকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও জনাব মো: জাকির, খোন্তাখালী, বন্দর থানা, বরিশালকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ২২ দিনের মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
০২। মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ২০০(দুইশত) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।


























