সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাকিবুল হাসান বর্ষসেরা ওয়ানডে পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২০১৯ সালটা স্বপ্নের মতো কেটেছিল সাকিব আল হাসানের। বিশেষ করে বিশ্বকাপে তো নজর কাড়া পারফরম্যান্সে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। তার এমন সাফল্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাকে বর্ষসেরা ওয়ানডে পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে। এমনকি ঐতিহ্যবাহী উইজডেন সাময়িকীও তাকে দশক সেরা ওয়ানডে দলে রাখে।

এবার ক্রিকেটের সবচেয়ে বড় নিউজি পোর্টাল ক্রিকইনফো ২০১৯ সালের ১০টি ব্যাটিং পারফরম্যান্স মূল্যায়ন করেছে। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটিও আছে। টনটনের সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ সাকিবের কল্যাণে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাশ।

বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন। আর সেই ম্যাচে ৯৯ বলে ১৬ টি চারে ১২৪ রান করেন।

সাকিবের ইনিংসের পারফরম্যান্স নিয়ে ক্রিকইনফো লিখে, তিন নাম্বারে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টনটনের ছোট মাঠে সেই সুবিধা ভালোই কাজে লাগিয়েছেন সাকিব।

সাকিব ছাড়া অন্য ৯টি ইনিংসের মধ্যে ৮টি ইনিংসই ছিল বিশ্বকাপের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবুল হাসান বর্ষসেরা ওয়ানডে পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে।

আপডেট সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০