সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রক্তাক্ত হয়েও সন্তানকে দুধ খাওয়াচ্ছে মা,। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মা! এই শব্দটা শুনলেই যেন আকাশ সমান ভালোবাসার কথা মাথায় আসে! কারণ, হাজার অসুবিধা থাকুক তিনি তাঁর সন্তানের প্রতি কর্তব্যে অবিচল। তাঁর সহজিয়া আলিঙ্গনে গলে যায় মোম, ভিজে যায় সন্তানের চোখের কোণা। সেই এমনই এক মায়ের সন্ধান মিলল, দুর্ঘটনার কারণে যাঁর রক্তাক্ত শরীর। তবুও কোলের সন্তানকে বুকে আগলে রেখে স্তন্যপান করিয়ে চলেছেন তিনি।
মানুষ ভাবলে ভুল হবে! এই কাহিনি এক মা হনুমান এবং তার সন্তানের। এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে রক্তাক্ত এক হনুমান। আর তার কোলে সন্তান। সেই রক্তাক্ত অবস্থাতেই কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছে সে।

ঘটনাটি হায়দরাবাদের। হাইওয়েতে বসে রয়েছে সেই মা হনুমান। কোনও দুর্ঘটনার কারণেই ব্যাপক ভাবে জখম হয়েছে সেই মা! কিন্তু কী ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে, তা নিয়ে কিছুই জানা যায়নি। হায়দরাবাদের কাছেই সঙ্গরেড্ডি জেলার নরসাপুরে ঘটেছে এই ঘটনা।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মা হনুমানের প্রতি ভালোবাসার ডানা মেলে দিয়েছেন নেটপাড়ার মানুষজন। কেউ বলছেন, সত্যিই তিনি শুধু মা! কেউ আবার বলছেন, এই মায়ের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে। কেউ কেউ আবার মায়ের রক্তাক্ত দশা দেখে শীঘ্রই শুশ্রুষার কথাও বলছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রক্তাক্ত হয়েও সন্তানকে দুধ খাওয়াচ্ছে মা,। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০