সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বৃষ্টি শেষ হওয়ার পরপরই শুরু শৈত্যপ্রবাহ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দেশের একটি অঞ্চল বাদে শুক্রবার (৩ জানুয়ারি) সারাদেশেই বৃষ্টি হয়েছে। শনিবারও (৪ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দিনের বাকি সময়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যেতে পারে। আর বৃষ্টি শেষ হওয়ার পরপরই দেশে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর ও আবহাওয়াবিদরা এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিসের সকালের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানান,‘আজকেই বৃষ্টি অনেকটা কমে যাবে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেটের কিছু অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। বাদবাকি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুব কম। হলেও সামান্য। কাল থেকে মোটামুটি ড্রাইয়ের (বৃষ্টি না হওয়ার) দিকে চলে যেতে পারে। আমরা আজকেই বলেছি, ১ থেকে ৩ ডিগ্রি রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। এভাবে শৈত্যপ্রবাহ শুরু হবে দেশে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে আরও দুই থেকে তিন দিন লাগবে। এর মধ্যে দেশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলে আসবে। প্রথমে মৃদু আকারে তারপরে ধীরে ধীরে এর মাত্রা আরও বাড়তে পারে। শৈত্যপ্রবাহ আসার পর তাপমাত্রা ওঠা-নামার মধ্যে থাকবে কয়েক দিন।’

আবহাওয়া অফিস আরও বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশে আজকের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টি শেষ হওয়ার পরপরই শুরু শৈত্যপ্রবাহ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০