সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

বছরের প্রথম সফরে আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ও ১৪ জানুয়ারির এ সফর হতে পারে প্রধানমন্ত্রীর এ বছরের প্রথম বিদেশ সফর।
‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।

সফরকালে ওই দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ পাওয়ার বিষয়ে বড় অগ্রগতি হতে পারে প্রধানমন্ত্রীর এবারের সফরে।

এর আগে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এ যোগ দেন। ওই সফরে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

গত নভেম্বর মাসে দুবাই এয়ার শোর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান বাংলাদেশি কর্মীদের জন্য তাঁর দেশের শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। যুবরাজ নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই সময় বলেছিলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে আপনাকে এই প্রশ্নটি আর করতে হবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বছরের প্রথম সফরে আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০