সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠি সরকারি কলেজে ফিরোজা-আমু ছাত্রীনিবাস চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিসহ আশপাশের এলাকার গরীব, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঝালকাঠি সরকারি কলেজ।

শহরে মধ্যবিত্ত পরিবারের বাইরে গ্রামীণ সাধারণ পরিবারের অনেক শিক্ষার্থী দূর-দুরান্ত থেকে আসেন এই কলেজে পড়তে। তবে শহরে আবাসন সুবিধা না থাকায় দূর-দুরান্তের শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।

সেই ভোগান্তি নিরসনে ঝালকাঠি সরকারি কলেজে নির্মিত হয়েছে আধুনিক ছাত্রীনিবাস। কলেজটির বর্তমান অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর মোঃ আনছার উদ্দীন।

তিনি বলেন , কলেজের ছাত্রীর সবাই কিন্তু শহরে থাকে না। বাইরের উপজেলা তথা প্রত্যন্ত মফস্বল থেকেও অনেকে আসেন। তারা যাতায়াতে অনেক ভোগান্তি সহ্য করে ও অর্থ ব্যয় করে ক্লাস করেন। তাদের এই যে কষ্ট, সেটা লাঘব করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রি আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহযোগিতায় এই আধুনিক ছাত্রীনিবাসটি প্রতিষ্ঠা করা হয়েছে ।

চলতি জানুয়ারি মাস থেকে ছাত্রীনিবাসটি চালু করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।

সহকারী হোস্টেল তত্ত্বাবধায়ক রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার বলেন, পাঁচতলা বিশিষ্ট এই ছাত্রীনিবাসের নীচতলা বাদে অন্য প্রতিটি ফ্লোরে ৯ টি করে মোট কক্ষ আছে ৩৬ টি। এসব কক্ষে ৪ জন করে মোট ১৪৪ জন ছাত্রীর থাকার সুব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ছাত্রীর জন্য আছে আলাদা খাট,লকার বা কেবিনেট, পড়ার টেবিল,চেয়ার, সার্বক্ষনিক পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অল্প দিনের মধ্যেই দেয়া হবে ওয়াইফাই সুবিধা।

ভর্তি ফি : ৫০০/-(একবার) মাসিক ফি :৩০০/-(কমপক্ষে ৬ মাসের অগ্রীমসহ মোট: ১৮০০/-)
১৫ দিনের খাওয়ার চার্জ :১৫০০/-(আনুমানিক)

নিজের পোশাক, রুমের পর্দা, বেড-বালিশ, তোষক, ইত্যাদি নিজেকে আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি সরকারি কলেজে ফিরোজা-আমু ছাত্রীনিবাস চালু

আপডেট সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০