সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠি নলছিটিতে পাতাল ড্রেজার জ্বালিয়ে দিলো ভ্রাম্যমান আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের চৈমাথা খান বাড়ির পুকুর থেকে অবৈধভাবে আত্মঘাতী স্যালো ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।

খবর পেয়ে ২৮ ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্যালো ড্রেজার মেশিনটি জ্বালিয়ে দেন। এসময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।

দপদপিয়া খান বাড়ির পুকুরটিতে স্যালো মেশিনে বালু উত্তোলনের কারনে পুকুরের ঘাটলা এবং পাড়ে ব্যাপক ফাটল ও ভূমি ধসের উপক্রম হয়েছিল।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অবৈধ পাতাল ড্রেজারটির মালিক বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের বাসিন্দা মোঃ মকবুল হোসেনে।

স্যালো ড্রেজার স্থাপন করে অবৈধ ভাবে সুবিধামত বালু উত্তোলন করে বাড়ী ও মাঠ ভরাটের কাজ করা হচ্ছে। ভূগর্ভস্থ্য বালু ও মাটি এভাবে উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ হলেও প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একদল অসাধূ ব্যবসায়ী দেদারছে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

নলছিটি উপজেলার নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, এভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নলছিটি উপজেলার কোনো স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি নলছিটিতে পাতাল ড্রেজার জ্বালিয়ে দিলো ভ্রাম্যমান আদালত

আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯