সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

শৈত্যপ্রবাহ আরও বিস্তারও লাভ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে টানা তিনদিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ আরও বিস্তারও লাভ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরবর্তী তিন দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত এবং ও বিস্তার লাভ করতে পারে।

অবহাওয়া অধিদফতরের তথ্য মতে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি ও ডিমলায় ১০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১৪ মিলিমিটার। এ সময়ে খুলনা, মংলা, পটুয়াখালী, ভোলা ও কুমিল্লায় ৮ মিলিমিটার, ফরিদপুর ও গোপালগঞ্জে ৯ মিলিমিটার, ঢাকা, টাঙ্গাইল ও হাতিয়ায় ৫ মিলিমিটার, মাদারীপুর, চাঁদপুর, সাতক্ষীরা ও বরিশালে ৪ মিলিমিটার, নিকলি ও ঈশ্বরদীতে ৩ মিলিমিটার, সন্দ্বীপ, মাইজদি কোর্ট ও শ্রীমঙ্গলে ২ মিলিমিটার, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খেপুপাড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শৈত্যপ্রবাহের অঞ্চল কিছুটা পরিবর্তন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায় ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শৈত্যপ্রবাহ আরও বিস্তারও লাভ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আপডেট সময় : ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯