সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ৩৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন ছাড়া পার্বত্য চট্টগ্রামে কমিশনের শুনানি করতে দেয়া হবে না হুঁশিয়ারি উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে ২১ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা এ হুঁশিয়ারী দেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহবায়ক আলকাছ আল মামুন ভুইয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিদের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। এতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ বাঙালি জনগোষ্ঠী সু-বিচার না পাওয়ার শঙ্কা রয়েছে। অবিলম্বে কমিশনে পাহাড়ি-বাঙালি জনসংখ্যার আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য আলমগীর কবির, মাইনুদ্দিন, আসাদ উল্ল্যাহ ও আবদুল মজিদ বক্তব্য রাখেন।

এর আগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।

উল্খ্য আগামী ২৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের ১৮ বছর পর প্রথমবারের মতো শুনানী অনুষ্ঠিত করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯