সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অবশেষে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, লিখিতভাবে অভিযোগ পেলেই নাম প্রত্যাহার করা হবে। এই তালিকা যাচাই-বাছাই করে সংশোধন করা হবে বলেও জানান তিনি। তবে এ তালিকা আগেই করা ছিল। নতুন করে কোন তালিকা প্রস্তুত করেনি সরকার। শুধু প্রকাশ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে গত ১৫ ডিসেম্বর বিজয় দিবসের একদিন আগে প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে ১০ হাজার ৭৮৯ রাজাকারের নাম। এই তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু মুক্তিযোদ্ধাদের নাম আশায় সমালোচনার সৃষ্টি হয়।

তালিকা প্রকাশের দিন মন্ত্রী বলেছিলেন, আমরা রাজাকাদের তালিকা প্রকাশ করবো, প্রস্তুত করবো বলি নাই। প্রকাশ অর্থ সরকারের হেফাজতে যে সমস্ত দলিলের মাধ্যমে প্রমাণ পাওয়া যাবে, তাই শুধু প্রকাশ করা হবে। সবচেয়ে নির্ভরযোগ্য যে প্রমাণ সেটা পাঁচ বছর আল শামস, আল বদর, জামায়াত এরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে যুদ্ধের সময়ের অনেক দলিল বিশেষ করে তাদের অপকর্মের দলিল তারা সরানোর চেষ্টা করে ছিল এবং তারা সফলও হয়েছে। এরপর, আগামী ২৬ মার্চে প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ১০:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯