সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিক্ষোভ সত্ত্বেও ২০২০ আইপিএলের নিলাম হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ সত্ত্বেও ২০২০ আইপিএলের নিলাম হচ্ছে কলকাতাতেই। এমনটাই জানালো ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সিএএ নিয়ে পশ্চিমবঙ্গে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা কলকাতাকে ছুঁতে পারেনি বলেই এই সিদ্ধান্ত বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর ‘দ্য সিটি অব জয়’ খ্যাত কলকাতায় আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএল কমিটির তরফে জানানো হয়েছে, নিলাম উপলক্ষ্যে দিল্লি ক্যাপিটালসের কর্তারা আজ কলকাতায় পৌঁছাবেন। টু্র্নামেন্টের বাকি দলের মালিক সহ অন্যান্য কর্তারাও বুধবারের মধ্যে শহরে পৌঁছে যাবেন বলে জানানো হয়েছে। সব মিলিয়ে ২০২০ আইপিএলের নিলাম ঘিরে কলকাতায় সাজোসাজো রব। অশান্তির সম্ভাবনা না থাকলেও যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন।

ভারতের এক সংবাদ সংস্থাকে এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এই বিষয়ে নিয়ে একটুও চিন্তিত নই। তবে এই বিষয়ের দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। বৃহস্পতিবার আইপিএলের নিলাম রয়েছে, আবার এই সময়েই কলকাতায় এমন ঘটনা ঘটছে। তাই তো এই পরিস্থিতির ওপর আমাদের নজর রাখতে হচ্ছে।‘

আইপিএলের নিলামে ৩৩২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। তার মধ্যে ১৩৪ জন বিভিন্ন দেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার। বাকি ১৯৮ জন এখনও আন্তর্জাতিক আঙিনায় সুযোগ পাওয়ার অপেক্ষায়।

দেশ অনুযায়ী ক্রিকেটার আইপিএল নিলামের চূড়ান্ত হওয়া ক্রিকেটারদের তালিকায় ভারতীয়দের সংখ্যা ১৮৬। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের যথাক্রমে ৩৫, ২৩ ও ২২ জন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ১৯, নিউজিল্যান্ডের ১৮ ও শ্রীলঙ্কার ১৪ জন ক্রিকেটারও রয়েছেন এই তালিকায়। আইপিএলের নিলামে আফগানিস্তানের ৭, বাংলাদেশের ৫ জন ক্রিকেটারের নাম নিয়েও ডাকাডাকি করবে ফ্রাঞ্চাইজিগুলি। সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা ও স্কটল্যান্ডের এক জন করে ক্রিকেটারও রয়েছেন তালিকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিক্ষোভ সত্ত্বেও ২০২০ আইপিএলের নিলাম হচ্ছে

আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯