সংবাদ শিরোনাম ::
দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা। গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ

আমাকে কিছু করতে না পেরে পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, বরিশালের গণমানুষের অধিকার নিয়ে আমি কাজ করায় আমাকে কিছু করতে না পেরে পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। এ জন্য আমার বাবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীকে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের ফকিরবাড়ি রোডস্থ বাসদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

এতে লিখিত বক্তব্যে ডা. মনীষা চক্রবর্তী বলেন, বিজয় দিবসের ৪৮ বছরে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এক ন্যক্কারজনক পরিস্থিতির মুখোমুখি হতে হল আমাদের। আমার বাবা তপন চক্রবর্তী একজন সর্বজন পরিচিত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং ঠাকুরদা সুধীর কুমার চক্রবর্তী মুক্তিযুদ্ধে পাকিস্তানি মিলিটারির হাতে শহীদ হন।

তিনি বলেন, আমার বাবাকে রাজাকারের তালিকায় ৬৩ নম্বর এবং আমার ঠাকুর মা ঊষা রানী চক্রবর্তীকে ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা শুধু একটি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সঙ্গেই নয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষের জন্যই একটি লজ্জাজনক ঘটনা।

এই তালিকার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমাকে কিছু করতে না পেরে পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে

আপডেট সময় : ০৩:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯