সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সমুদ্র সৈকত কুয়াকাটা এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন তানভীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ৩২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::সমুদ্রসৈকত কুয়াকাটা দেখা হলো না ঢাকা মিরপুর-১ পাইকপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে কলেজছাত্র তানভীরের। সমুদ্র সৈকত কুয়াকাটা পৌঁছার আগেই আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন। এ ঘটনায় তার বন্ধু পারভেজ ও টমটমচালক নিজাম মুসুল্লী আহত হয়েছেন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে।

জানা গেছে, ঢাকা নিউ মডেল কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর (২৩) ও তার বন্ধু পারভেজ বিজয় দিবসের ছুটিতে ঢাকা থেকে মোটর সাইকেলযোগে সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। ওই মোটর সাইকেলটি তানভীর নিজেই চালাচ্ছিলেন। কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার উত্তরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট নামক স্থানে সোমবার বেলা ১৩০-এর দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি টমটমের উপর উঠিয়ে দেয়।

এতে মোটর সাইকেল চালক তানভীর, বন্ধু পারভেজ ও টমটম চালক নিজাম মুসুল্লী গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। শেবাচিম হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে ওইদিন দুপুর দেড়টায় তানভীরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বন্ধু আহত পারভেজ।

প্রত্যক্ষদর্শী মিলন মিয়া বলেন- দ্রুতগতিতে একটি মোটর সাইকেল চালিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। উপজেলার খুড়িয়ার খেয়াঘাট আসা মাত্রই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমের উপর তুলে দেয়। এতে মোটর সাইকেলচালক, তার বন্ধু ও টমটম চালক আহত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বরিশালটাইমসকে বলেন, তিনজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনের মধ্যে তানভীরের অবস্থা আশঙ্কাজনক। তানভীরের বন্ধু আহত পারভেজ বলেন, গুরুতর আহত তানভীর বরিশাল নেয়ার পথে লেবুখালী নামক স্থানে মারা গেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমুদ্র সৈকত কুয়াকাটা এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন তানভীর

আপডেট সময় : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯