সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদে বর্ণিল আলোকসজ্জা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ ৩৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার আদলে সেজেছে সংসদের দক্ষিণ প্লাজা। গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও আলোক সজ্জার উদ্যোগ নেয়া হলেও এবারই প্রথমে থিমেটিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রী।তিনি জানান, সংসদ ভবনে জাতীয় পতাকার রঙে লাল ও সবুজ রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে।দুদিন ধরে থাকবে এ আলোকসজ্জা।
উপ-বিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদ জানান, পুরো সংসদ ভবন এলাকায় এ আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া সংসদ ভবন মাঠের দু’পাশে দু’টি ভাস্কর্যের প্রতিচ্ছবি স্থাপন করা হয়েছে।মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরাই ছিল আলোকসজ্জার মূল থিম।

দক্ষিণ প্লাজা জাতীয় পতাকার আদলে সাজানো ছাড়াও সাতজন বীর শ্রেষ্ঠের স্মরণে সাতটি সার্ফপি লাইট স্থাপন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবন এলাকার এই আলোকসজ্জা দেখতে রোববার সন্ধ্যা থেকেই সংসদ এলাকায় দর্শণার্থীদের ভীর লক্ষ্য করা গেছে। নানা বয়সের মানুষ এসেছে এই লাইটিং দেখতে। সঙ্গে ছবি তোলা, সেলফি তো রয়েছেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদে বর্ণিল আলোকসজ্জা

আপডেট সময় : ০১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯