সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাসর ঘরে অপেক্ষায় স্বামী কিন্তু প্রেমিকের হাত ধরে উধাও নববধূ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ ৪১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ। বাসর ঘরে অপেক্ষায় স্বামী কিন্তু স্বামীকে অপেক্ষায় রেখে প্রেমিকের হাত ধরে উধাও নববধূ।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সরিষাবাড়ী পৌরসভার চক হাটবাড়ী এলাকার মৃত সুরুজ জামানের ছেলে সজীবের সঙ্গে ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত শাহালীর মেয়ে শাপলা খাতুনের ইসলামী শরিয়ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিয়ের রেজিস্ট্রেশনসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়। এরপর স্বামী সজীব নববধূর ঘরে গিয়ে স্ত্রীর পাশে বসে।

এ সময় কৌশলে নববধূ শাপলা খাতুন বাথরুমে যাওয়ার কথা বলে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায়। অনেকক্ষণ পর নববধূ ঘরে না ফেরায় হৈচৈ পড়ে যায় এবং খোঁজাখুজি শুরু করে দেয়।

খোঁজাখুজি করে না পেয়ে বর সজিব খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাপলার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মেয়ের মা হামিদা বেওয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ে বিয়ের পার্টি থেকে বাইরে যাওয়ার কথা বলে বড় মেয়ের দেবরের সঙ্গে চলে গেছে, সে আর ফিরে আসেনি।

বিয়ে রেজিস্ট্রার হামিদুল হক মজনু জানান, ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে নিকাহ সম্পন্ন হয়েছে। স্থানীয় ইমাম দ্বারা বিয়েও পড়ানো হয়েছে। এরপরই এই ঘটনা ঘটে। এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়।

জানা যায়, শাপলার সাথে প্রেমের সম্পর্ক ছিলো তার বড় বোনের দেবর একই গ্রামের প্রবাসী জুয়েল এর সাথে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসর ঘরে অপেক্ষায় স্বামী কিন্তু প্রেমিকের হাত ধরে উধাও নববধূ।

আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯