সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার চার মাদক ব্যবসায়ীর মধ্যে দুইজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গাজীপাড়া সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
নিহতরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি নয়াবাজারের মৃত দিল মোহাম্মদের ছেলে বার্মাইয়া নুর হাফিজ (৩২) এবং তার সহযোগী সব্বির আহমদের ছেলে মো. সোহেল (২৭)।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড গুলিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন- বার্মাইয়া নুর হাফেজ (৩২), মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৭) ও সৈয়দ আলম কালু (৪৫)।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর পুলিশের কাছে সোপর্দ করে র্যাব । এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ইয়াবা উদ্ধার ও তাদের অপর সহযোগীদের ধরতে পুলিশের একটি দল গাজীপাড়ার পশ্চিমে পাহাড়ের পাদদেশে পৌঁছালে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পুলিশের কাছ থেকে তাদের সহযোগীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে থানার এসআই কামরুজ্জামান, এএসআই মিশকাত, সনজীব দত্ত, কনেস্টেবল মহিউদ্দিন, সেকান্দর গুলিবিদ্ধ হন। এমন পরিস্থিতি পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের গোলাগুলিতে ওই দুই মাদক ব্যবসায়ী আহত হন। এরপর তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, মাদক, অবৈধ অস্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৬:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯