সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠির ঠিকাদার আলমের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ৩৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় ঠিকাদার মো. আলম হোসেন হাওলাদার ওরফে মেকার আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আলম হোসেন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি এলাকার মৃত আবদুর রাজ্জাক হাওলাদার ও মৃত জামিলা খাতুনের পুত্র। সে ঠিকাদারি ব্যবসার সুবাদে ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠির এলাকায় বসবাস করেন। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স আলম এন্টারপ্রাইজ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক মামলার (সি.আর ৫৪৫) শুনানি শেষে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, গত ১৩ জুন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮/১৪০ ধারায় আলম হোসেন হাওলাদার ওরফে মেকার আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সাংবাদিক মোকলেসুর রাহমান মনি। আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। গত ২৪ সেপ্টেম্বর ধার্য তারিখে আসামি আদালতের সমন পেয়েও হাজিরা দেয়া থেকে বিরত থাকেন আলম হোসেন। এরপর মঙ্গলবার মামলার ধার্য তারিখে আসামি আলম হোসেন আদালতে অনুপস্থিত থাকলে বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতে বাদি পক্ষে মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আর্শিব উদ্দিন শাওন ও এস.এম আতিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির ঠিকাদার আলমের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯