সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় মাদক মামলার পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের রেজাউল মিয়ার ছেলে মাদক মামলার পলাতক আসামী মিলন মিয়াকে সোমবার রাতে নিজ এলাকা থেকে এএসআই মাহাবুব হোসেন গ্রেফতার করে। সে আগৈলঝাড়া থানার জিআর ৫২/১৮ নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। একইদিন খাজুরিয়া গ্রামের মতিলাল ঘরামীর ছেলে সিআর ৯/১৮নং মামলার পলাতক আসামী নিখিল ঘরামীকে সোমবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


























