সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে মাদক বিক্রেতা ভাই-বোন আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৬১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সাদ্দাম হোসেন (২০) ও লোপা আক্তার (২৭) নামে দুই ভাই-বোনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পুটিয়াখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটক সাদ্দাম ও লোপা উপজেলার পুটিয়াখালী গ্রামের মো. শাহজাহানের সন্তান।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাজাপুরে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুটিয়াখালী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সাদ্দাম ও লোপাকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এর আগেও মাদক কারবারের অভিযোগ তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, আটককৃতদের আসামি করে শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মাদক বিক্রেতা ভাই-বোন আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯