সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা বাজতে তখনো মিনিট কয়েক বাকি। ঠিক সেই সময় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন-‘বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রীর পাশে এসময় দাড়িয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন ঘোষণার খানিকপরেই স্টেডিয়ামের চারপাশ থেকে আতশবাজির উৎসব শুরু হয়। রংবেরংয়ের আতশবাজির আলোয় পুরো স্টেডিয়ামের আকাশ ছেয়ে যায়। বঙ্গবন্ধু বিপিএল রোববার, ৮ ডিসেম্বর উদ্বোধন হলেও মাঠের ক্রিকেট শুরু হবে ১১ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ০৫:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯